প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ বিদেশি আটক

দেশটির এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানান, এই বিশেষ অভিযানটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালনা করা হয়।
অভিযানের সময় সাত থেকে আটজন অবৈধ অভিবাসীকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়। দেখা যায়, এটি তাদের নিয়মিত আড্ডাখানা, যেখানে তারা প্রায়ই জুয়া খেলার জন্য জড়ো হয়।
এক ব্যক্তি যিনি প্রাথমিকভাবে নিজেকে শুধুমাত্র পর্যটক হিসেবে দাবি করেছিলেন, তিনি তল্লাশির সময় কর্মকর্তাদের বাধা দেন এবং দুর্ব্যবহার করেন। পরে দেখা যায়, তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
অভিযানের সময় কয়েকজন অভিবাসী আশপাশের দোকানে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। কেউ কেউ টেবিলের নিচে লুকান। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি ঘটে যখন কয়েকজন অভিবাসী গ্রেফতার এড়াতে পাশের ভবনের ছাদে উঠে যান।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY